Mamata Banerjee Detained: ‘আমাকে কিডন্যাপ করা হয়েছে’, দেড় ঘণ্টা রাস্তায় ঘোরার পর বলে উঠলেন মমতা | Mamata banerjee claims she was kidnapped after dropped from prison van
নয়া দিল্লি: প্রায় দেড় ঘণ্টা ধরে রাস্তায় ঘোরানোর পর দ্বারকা থানায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। প্রিজন ভ্যান থেকে নামার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন। স্লোগান দিতে দিতে তাঁরা পুলিশ স্টেশনের ভিতর প্রবেশ করেন।
কালীঘাটপন্থী তৃণমূলের নেতা-নেত্রীদের দাবি, এদিন তাঁরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলেন, সেই সময় তাঁদের আটক করা হয়েছে। এভাবে সাধারণ মানুষের মতো কেন রাস্তায় রাস্তায় ঘোরানো হল মমতাকে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন।
শনিবার সকালে বাড়ির সামনে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, প্রতিমা মণ্ডল, সাকেত গোখলে সহ কয়েকজন নেতা। বিএনএসের ১৬৩ ধারা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তুলে মমতার বাড়ির সামনে থেকে প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের।
সবিস্তারে আসছে…