Imran Khan: মুম্বইয়ের রাস্তায় প্রিজন ভ্যানে তুলে নেওয়া হল অভিনেতা ইমরান খানকে | Imran khan detained mumbai cjp protest election commission - 24 Ghanta Bangla News
Home

Imran Khan: মুম্বইয়ের রাস্তায় প্রিজন ভ্যানে তুলে নেওয়া হল অভিনেতা ইমরান খানকে | Imran khan detained mumbai cjp protest election commission

Spread the love

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচির সমর্থনে সরব হতে গিয়ে মুম্বইয়ে আটক হলেন চারশোর বেশি আন্দোলনকারী। আটক হওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান খানও। আজাদ ময়দান এবং আগস্ট ক্রান্তি ময়দানসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশের চেষ্টা চালানো হলে পুলিশ দ্রুত পদক্ষেপ করে তাদের আটক করে।

পুলিশ সূত্রে খবর, দিনভর শহরের বিভিন্ন অংশ থেকে এই ধরপাকড় চালানো হয়। এর আগে সকালে আগস্ট ক্রান্তি ময়দান থেকেই অন্তত ২০০ বিক্ষোভকারীকে আটক করেছিল পুলিশ। তাঁদের মধ্যে সমাজকর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংস্থা ‘হাম ভারত কে লগ’-এর সদস্য ছাড়াও সিপিআইএম-এর কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। নয়া দিল্লিতে সিজেপি-র প্রতিবাদ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করতেই অনুমতি ছাড়াই তাঁরা সেখানে জমায়েত হয়েছিলেন বলে অভিযোগ।

মুম্বই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অনুমতি ছাড়া বেআইনি জমায়েত করার অপরাধে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার আইনি প্রক্রিয়া ইতিমিধ্যেই শুরু হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার সমান্তরালেই দক্ষিণ মুম্বইয়ে সিজেপি-র সমর্থনে বিক্ষোভ প্রদর্শনকালে প্রকাশ আম্বেদকরের নেতৃত্বাধীন ‘বঞ্চিত বহুজন আঘাড়ি’র (ভিবিএ) একাধিক কর্মী ও সমর্থকদের আটক করেছে পুলিশ। বেআইনি জমায়েত এড়াতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে গোটা শহর জুড়ে কড়া পুলিশি নিরাপত্তা জারি রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *