২০২৭-এর IPL নিলামের আগে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল BCCI
২০২৭ সালের আইপিএলের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বৈঠকে থাকবেন দলগুলির মালিক, প্রধান কর্তারা, রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধি এবং সম্প্রচারকারীরা। প্রতিযোগিতার আয়োজন আরও ভালো করা এবং আগের মরশুমগুলির সমস্যা মেটানো নিয়ে আলোচনা হবে। ২০২৭ মরশুমে আইপিএলের কুড়ি বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে বিশেষ উদ্যাপনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে।