প্রতারণা ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগ, গ্রেপ্তার বালিগঞ্জের ব্যবসায়ী
ওই ব্যবসায়ীর বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের বৈঠকে প্রতারণা ও একটি কোম্পানির শেয়ারের নথি জাল করার অভিযোগ ওঠে। গত ৯ সেপ্টেম্বর সজ্জনকুমার পোদ্দার নামে এক ব্যক্তি বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ২০০৫ সালে একটি শেয়ারহোল্ডারদের বৈঠকে তাঁর মা ছমা দেবী পোদ্দারকে উপস্থিত ও ভোটদানকারী হিসেবে দেখানো হয়েছিল। অথচ, তাঁর মা ১৯৯৫ সালে প্রয়াত হয়েছেন বলে দাবি।