‘দোষ বোলারদেরই’, ২৪৯ রান তুলেও হার, ভারতের বোলিং কৌশল নিয়ে প্রশ্ন গাভাস্করের
শিশিরের জন্য কত রান যথেষ্ট, বুঝতে পারেননি শ্রেয়স
ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) জানিয়েছেন, শিশিরের প্রভাব থাকায় এই ম্যাচে কত রান করলে তা যথেষ্ট হতো, বলা কঠিন। শুক্রবার রাঁচির JSCA আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২৪৯ রান তুলেছিল। কিন্তু সেই রানও অনায়াসে তাড়া করে নেয় ওয়েস্ট ইন্ডিজ়।
শাই হোপ ৪৫ বলে শতরান করেন। রাদারফোর্ড মাত্র ৩৭ বলে ৮৪ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া।
ম্যাচের পর শ্রেয়স বলেন, ‘সত্যি বলতে, কত রান যথেষ্ট হতো, তার কোনও নির্দিষ্ট হিসাব দেওয়া যায় না। কারণ, শিশির পড়লে তার প্রভাব অনেকটাই বেশি হয়। ২৪৯ রানও দুই ওভার বাকি থাকতে তাড়া করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ়। তাই একটা নির্দিষ্ট সংখ্যা বলা বা আগে থেকে ধরে নেওয়া কঠিন যে, এই রান তুললেই আমরা জিততে পারব।’