দেবীপক্ষের প্রথম সপ্তাহ কেমন কাটবে আপনার? দেখুন জন্মতারিখ মিলিয়ে
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ মানেই দেবীপক্ষ। যা জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে পারে। এ সপ্তাহে নতুন কিছু করার, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর এবং নিজের মনের কথা খোলাখুলি বলার সুযোগ পাবেন। প্রথমে পরিবর্তন একটু অচেনা লাগলেও, ভবিষ্যতে উন্নতির নতুন পথ খুলে যেতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। প্রিয়জনদের সঙ্গে স্পষ্ট ভাবে কথা বললে সম্পর্ক আরও মজবুত হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। কেমন কাটবে আগামী সপ্তাহ?
মূলাঙ্ক ১ (জন্মতারিখ ১, ১০, ১৯, ২৮)
এই সপ্তাহে আপনি কোথায় নিজের শক্তি ও সময় ব্যয় করছেন, তা নিয়ে ভাবনাচিন্তা করতে পারেন। অন্যের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের প্রয়োজন ও অগ্রাধিকারকে অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে কেউ আপনার দক্ষতার উপর ভরসা করে অতিরিক্ত দায়িত্ব দিতে পারেন। একে কাজের চাপ না ভেবে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ হিসেবে দেখুন। ব্যক্তিগত জীবনে প্রতিটি বিষয়ে মতামত দেওয়ার প্রয়োজন নেই। কিছু বিষয় সময় দিন, পরিস্থিতি পাল্টাবে।
মূলাঙ্ক ২ (জন্মতারিখ ২, ১১, ২০, ২৯)
এই সপ্তাহে জটিল কোনও বিষয় আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। মনের কথা চেপে রাখলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই প্রয়োজন অনুযায়ী নিজের বক্তব্য সহজ ভাবে প্রকাশ করুন। কর্মক্ষেত্রে কোনও প্রস্তাব বা সিদ্ধান্তের বাহ্যিক দিক দেখে বিচার করবেন না। নেপথ্যের উদ্দেশ্য ও ভবিষ্যতের সম্ভাবনা বোঝার চেষ্টা করুন। আর্থিক বিষয়ে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না।
মূলাঙ্ক ৩ (জন্মতারিখ ৩, ১২, ২১, ৩০)
আপনার কোনও বিষয়ে বিশেষ জ্ঞান বা অভিজ্ঞতা থাকলে এই সপ্তাহে তা কাজে লাগানোর সময় এসেছে। পড়াশোনা, শিক্ষকতা, লেখালিখি, প্রশিক্ষণ ও পরামর্শদানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে সুস্পষ্ট পরিকল্পনা থাকলে আপনার বক্তব্য গুরুত্ব পাবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে কারও মন্তব্য আপনাকে অপ্রস্তুত করতে পারে।
মূলাঙ্ক ৪ (জন্মতারিখ ৪, ১৩, ২২, ৩১)
এই সপ্তাহে পুরোনো কোনও পদ্ধতি বদলানোর প্রয়োজন হতে পারে। কাজের ক্ষেত্রে ছোটখাটো প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তা ফেলে না রেখে দ্রুত সমাধান করুন। আর্থিক কোনও সুযোগ আকর্ষণীয় মনে হলেও সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত ২বার ভাবুন। ব্যক্তিগত জীবনে নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিলে অশান্তি বাড়তে পারে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার মানসিকতা আপনাকে এগিয়ে রাখবে।
মূলাঙ্ক ৫ (জন্মতারিখ ৫, ১৪, ২৩)
এই সপ্তাহে একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে। নতুন কারও যোগাযোগ, আলাপ আপনার ভবিষ্যতের পরিকল্পনা বদলে দিতে পারে। ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে কথাবার্তাই গুরুত্বপূর্ণ হবে। নিজের শর্ত ও প্রত্যাশা স্পষ্ট রাখুন। খরচের ক্ষেত্রেও প্রয়োজন ও বিলাসিতার মধ্যে পার্থক্য বুঝুন। ব্যস্ততার মধ্যেও প্রিয়জনদের সময় দিন।
মূলাঙ্ক ৬ (জন্মতারিখ ৬, ১৫, ২৪)
এই সপ্তাহে নিজে দায়িত্ব পূরণে বিশেষ গুরুত্ব দিতে হবে। অন্যের প্রয়োজন মেটাতে গিয়ে নিজের মানসিক শান্তি ও সুবিধাকে অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনও ঊর্ধ্বতন বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলোচনা ভবিষ্যতে কাজে লাগতে পারে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। বাড়ি বা ব্যক্তিগত সুবিধার জন্য খরচও বৃদ্ধি পেতে পারে।
মূলাঙ্ক ৭ (জন্মতারিখ ৭, ১৬, ২৫)
এই সপ্তাহে বাইরের পরিস্থিতির চেয়ে নিজের চিন্তাভাবনা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের কোনও দ্বিধা কাটিয়ে নিজের অগ্রাধিকার বুঝতে পারবেন। কর্মক্ষেত্রে কোনও বিষয়ে প্রতিক্রিয়া জানানোর আগে সমস্ত তথ্য যাচাই করুন। আর্থিক ক্ষেত্রে নতুন ঝুঁকি নেওয়ার পরিবর্তে হাতে থাকা সম্পদের সঠিক ব্যবহার করুন।
মূলাঙ্ক ৮ (জন্মতারিখ ৮, ১৭, ২৬)
গত কয়েক মাসের কাজের মূল্যায়ন করার সময় এসেছে। কোন কাজ আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কোনটি শুধু ব্যস্ত রাখছে, তা বুঝতে পারবেন। পুরোনো দায়িত্ব বা অসমাপ্ত কাজ আবার সামনে আসতে পারে। সেগুলি এড়িয়ে না গিয়ে স্থায়ী সমাধানের চেষ্টা করুন। আর্থিক বিষয়ে শৃঙ্খলা বজায় রাখুন।
মূলাঙ্ক ৯ (জন্মতারিখ ৯, ১৮, ২৭)
এই সপ্তাহে পুরোনো কোনও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। কোনও বিষয়কে আরও সময় দেবেন, নাকি তা পিছনে ফেলে এগিয়ে যাবেন, তা স্থির করতে হবে। কর্মক্ষেত্রে সক্রিয়তা বাড়বে। তবে বিরোধ বা মতপার্থক্যকে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে নেবেন না। নিজের শক্তি লক্ষ্যপূরণের কাজে লাগান। আর্থিক ক্ষেত্রে পুরোনো দায়দায়িত্ব মিটিয়ে ফেললে স্বস্তি পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিজের মতামত প্রকাশ করুন।