ককরোচদের বিক্ষোভের ফলাও প্রচার বিদেশি সংবাদমাধ্যমের, দীপকদের ফান্ড জোগাচ্ছে কারা?
রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং বিক্ষোভ পরিস্থিতি নিয়ে আমেরিকান সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস, বিবিসি ছাড়াও রয়টার্স, ফ্রান্স ২৪, এএফপি-ও প্রতিবেদন প্রকাশ করেছে। ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন, ককরোচদের বিক্ষোভ নিয়ে বিদেশি সংবাদ মাধ্যমের এত আগ্রহ কেন? সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানা রকমের ষড়যন্ত্র তত্ত্বও। কেউ কেউ এর পিছনে ডিপ স্টেটের ষড়যন্ত্র দেখছেন, আবার কারও মতে, গোটা বিক্ষোভটাই হচ্ছে বিদেশি ফান্ডিংয়ে।