আশ্বিনের শারদ প্রাতে- পাটের গন্ধে পুজোর বাজার, চাষির লড়াই
আকাশে শরতের রোদ, মাঠে লকলকে পাট আর সামনে পুজোর বাজার। কিন্তু পাটের দাম না উঠলে চাষির ঘরে পুজোর আনন্দও যেন অসম্পূর্ণ। বন্ধক রাখা গয়না ছাড়ানো, ছেলে-মেয়ের নতুন জামা, বাড়ির পুজোর বাজার—সবকিছুর হিসাব জড়িয়ে থাকে পাট বিক্রির সঙ্গে।
‘আশ্বিনের শারদ প্রাতে’ গল্পে উঠে আসে গ্রামবাংলার পুজো, মাটির প্রতিমা গড়া পালমশাই, মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ এবং এক চাষির অবিরাম লড়াই। সময় বদলায়, গ্রাম বদলায়, বাজার বদলায়—কিন্তু পাটের গন্ধে আজও ফিরে আসে সেই পুরনো পুজোর স্মৃতি।
গৌরব বিশ্বাসের লেখা ‘আশ্বিনের শারদ প্রাতে’ শুনুন এই সময় অনলাইনের পুজোর বিশেষ পডকাস্টের দশম পর্বে।