ললিত মোদীর জীবন নিয়ে বলিউডে বায়োপিক
ক্রিকেট, বিপুল অর্থ, ক্ষমতা এবং বিতর্ক—ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন এক নাম ললিত মোদী, যাঁর জীবনকে ঘিরে আগ্রহের শেষ নেই। আইপিএল-এর উত্থানের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে তাঁর নাম। একদিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা, অন্যদিকে নানা বিতর্কে বারবার শিরোনামে উঠে আসা—ললিতের জীবন যেন সিনেমার চিত্রনাট্যের মতোই ঘটনাবহুল। এ বার সেই জীবনকাহিনিই বড় পর্দায় তুলে ধরার পরিকল্পনা হচ্ছে।