সিউড়িতে হামলার পরে ফিরল দেহরক্ষী, বীরভূমের অনুব্রত মণ্ডলের জন্য এল বডিগার্ড
এই বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ‘কারও জীবনহানির আশঙ্কা থাকলে পুলিশ তাঁকে নিরাপত্তা দিতেই পারে। অপরাধীরা কেউ ছাড় পাবে না। অনুব্রত মন্ডল অপরাধী। তাই তিনি জেল খেটেছেন।’ এ দিন এই প্রসঙ্গে প্রতিক্রিয়া নেওয়ার জন্য কাজল শেখকে ফোন করা হলেও তিনি ফোন কেটে দেন।
দিন কয়েক আগে সিউড়ির তৃণমূল অফিসে অনুব্রত মণ্ডলের উপর চড়াও হয়েছিলেন তিন যুবক। পার্টি অফিসে ভাঙচুর করেন তাঁরা। অনুব্রতর কলার ধরে হুমকিও দেওয়া হয়। ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। ঘটনার পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর শিবিরের একাধিক তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন। যদিও ওই ঘটনায় কটাক্ষ করেছিলেন কাজল শেখ। তিনি বলেছিলেন, ‘সম্পূর্ণ সাজানো ঘটনা। নিরাপত্তারক্ষী ফিরে পাওয়ার জন্য অনুব্রত মণ্ডল নিজে এই ঘটনা সাজিয়েছেন।’