CM Suvendu Adhikari: 'হিন্দু শব্দ ডিলিট না করলে...', বিকাশকে ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী | CM Suvendu Adhikari Warns CPIM Leader Bikash Ranjan Bhattacharya, Gives Deadline to Delete Hindu Word - 24 Ghanta Bangla News
Home

CM Suvendu Adhikari: ‘হিন্দু শব্দ ডিলিট না করলে…’, বিকাশকে ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী | CM Suvendu Adhikari Warns CPIM Leader Bikash Ranjan Bhattacharya, Gives Deadline to Delete Hindu Word

Spread the love

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।Image Credit: TV9 বাংলা

কলকাতা: আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য ঘিরে বিতর্ক। চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘হিন্দুত্ববাদী’ শব্দ যদি তিনি ডিলিট না করেন, তাহলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন।

এ দিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএমের বড় নেতা ও প্রাক্তন মেয়র। তিনি ভীষণ রকম হিন্দু বিদ্বেষী। তাঁর বাড়িতে গতকাল সকালে একটি ঘটনা ঘটে। উনি নিজেই পোস্ট করেন। আমি সকালে মালদহ বেরিয়ে যাই। এজি সুরজিৎ মিত্রকে বলে যাই, সরকার এটাকে সমর্থন করে না। সিপিকে বলি, ওই ছেলেটাকে চিহ্নিত করুন। যদি বিকাশবাবু অভিযোগ করেন, করুন, না করলে সোজা নোটিস করে করুন। পুলিশ এফআইআর করেন বিকাশবাবুর কমপ্লেনে। তাতে বাপ্পা গুছাইত নামক একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বিকাশবাবুর করা লিখিত অভিযোগে যে যে ধারা যোগ করা উচিত, সেই ধারা অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বিকাশবাবু নিজের পোস্টে হিন্দুত্ববাদীদের আক্রমণ করেছেন। এটাকেও আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। গতকাল গরফা ও কসবা থানায় বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আজ সকালে সিপিকে আমি নির্দেশ দিয়েছি। বিএনএস অনুযায়ী এফআইআর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার সাংবাদিক বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে হিন্দুত্ববাদী শব্দটি ডিলিট না করেন, তাহলে আমরা মনে করি সর্ববৃহৎ ধর্ম পালনকারী হিন্দু, তাদের আস্থাতে সরাসরি আঘাত করা হয়েছে। উনি যদি আজকে পোস্ট কারেকশন করে দেন, তাহলে বেটার। আমরা আমাদের কাজ করেছি। আক্রমণকারীকে গ্রেফতার করেছি। নির্দিষ্ট ধারায় পুলিশ অ্যাকশন নিয়েছে। কারোর বাড়িতে আক্রমণকে সমর্থন করে না সরকার। এর সঙ্গে যে ভারতবর্ষকে হিন্দুস্তান বলে ডাকা হয়, সেই হিন্দুদের আক্রমণ করাও বরদাস্ত করা হবে না। এর আগে একটা সংবাদমাধ্যম থেকে গেরুয়া তাণ্ড বলে লিখে গেরুয়াকে আক্রমণ করেছিল। তাতে যেভাবে সনাতনীরা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এটাতে উনি হিন্দুত্ববাদী বলে কী বোঝাতে চেয়েছেন? হিন্দুত্ববাদী শব্দটির মাধ্যমে তিনি সমগ্র হিন্দু সমাজকে আক্রমণ করেছেন। আজ যদি না করেন, আগামিকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কলকাতা পুলিশকে চিঠি দেব ওঁর পোস্ট টেক ডাউন (নামিয়ে দেওয়া) করার জন্য। এবং ওঁর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, বিএনএস-র ধারা অনুযায়ী পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ হবে। উনি আইনের ঊর্ধ্বে নন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *