আড়াই লক্ষ টাকা চুরি গ্যাস অফিসে - 24 Ghanta Bangla News
Home

আড়াই লক্ষ টাকা চুরি গ্যাস অফিসে

Spread the love

পুজোর আগে মাথাভাঙা শহরে গ্যাস ডিস্ট্রিবিউটারের অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে অফিস খুলে কর্মীরা দেখেন, ফাইলপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং ক্যাশ বাক্স খোলা। পরে জানা যায়, জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতী। কর্মীদের দাবি, ২ থেকে আড়াই লক্ষ টাকা চুরি হয়েছে। সিসিটিভিতে দেখা যায়, ছাতা দিয়ে মুখ আড়াল করে এক ব্যক্তি অফিসে ঢুকে ক্যাশ বাক্স খোলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *