Repo Rate বৃদ্ধিতে আশঙ্কা নাকি দীর্ঘমেয়াদে আশার আলো, কী ভাবছে ব্যবসায়ী মহল? - 24 Ghanta Bangla News
Home

Repo Rate বৃদ্ধিতে আশঙ্কা নাকি দীর্ঘমেয়াদে আশার আলো, কী ভাবছে ব্যবসায়ী মহল?

Spread the love

দীর্ঘ চার বছর পরে রেপো রেট বৃদ্ধি করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI-এর MPC বৈঠকের পরে বুধবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করেছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। ফলে এখন রেপো রেট দাঁড়িয়েছে ৫.৫ শতাংশে।

রেপো রেট বৃদ্ধি করলে RBI-এর কাছ থেকে ব্যাঙ্কগুলির ঋণ নেওয়ার জন্য খরচ বেড়ে যায়। এর ফলে ব্যাঙ্ক থেকে নেওয়া যাবতীয় ঋণে সুদ বেড়ে যায়। সাধারণ মানুষের জন্য যেমন ইএমআই বেড়ে যেতে পারে। তেমনই ব্যবসায়িক সংস্থাগুলিও যখন ঋণ নেয়, তখন তাঁদের খরচও বাড়ে। রেপো রেট বৃদ্ধি নিয়ে কী মনে করছে ব্যবসায়ী মহল?

YES BANK-এর চিফ ইকোনমিস্ট ইন্দ্রনীল পান বলেন, ‘ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে তেলের দাম বেশি হওয়া এবং মূল্যবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হওয়ায় RBI-এর সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত যুক্তিসঙ্গত। একই সঙ্গে উন্নত growth outlook থেকে বোঝা যাচ্ছে, সুদের হার বাড়লে অর্থনীতির বৃদ্ধিতে বড় ধাক্কার আশঙ্কা এখন কম।’ তাঁর মতে, RBI ‘calibrated tightening’ অবস্থান নেওয়ায় কিছুটা চমক রয়েছে। এর অর্থ, আগামী দিনে সুদের হার অপরিবর্তিত রাখা বা আরও বাড়ানো—দুই সম্ভাবনাই খোলা থাকছে। তাঁর মতে, ডিসেম্বরে ২৫ basis points rate hike এখন প্রায় নিশ্চিত।

Tata Asset Management-এর ডেপুটি হেড (ফিক্সড ইনকাম) অমিত সোমানির মতে, RBI রেপো রেট ২৫ basis points বাড়িয়ে ৫.৫০% করেছে, সেটা বাজারের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখেছে। আগামী দিনে আরও rate hike-এর ইঙ্গিত রয়েছে বলে তিনি মনে করেন। ব্যাঙ্কিং ব্যবস্থায় liquidity কমানোর জন্য কোনও নতুন রেগুলেটারি পদক্ষেপ ঘোষণা না করায় অর্থনৈতিক কর্মকাণ্ডে সাহায্য হবে বলে তাঁর মত।

Hero FinCorp-এর MD & CEO অভিমন্যু মুঞ্জালের বক্তব্য, RBI-এর পদক্ষেপ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি পরিমিত পদক্ষেপ বলে তাঁর মত। অপরিশোধিত তেলের চড়া দাম, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিশ্বজুড়ে কড়া monetary policy মূল্যবৃদ্ধির চাপ বাড়িয়েছে। তবে ভারতীয় অর্থনীতি এখনও যথেষ্ট স্থিতিশীল রয়েছে বলে তাঁর মত। তিনি জানাচ্ছেন, NBFC-গুলির ক্ষেত্রে সুদের হার বাড়লে funding cost বাড়বে। ফলে ঠিক প্রাইসিং, বিভিন্ন উৎস থেকে ফান্ডিং এবং সতর্কভাবে ঋণ দেওয়ার নীতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তাঁর মত।

Purti Realty-র ম্যানেজিং ডিরেক্টর মহেশ আগরওয়াল বলছেন, ‘মূল্যবৃদ্ধির চাপ, জ্বালানির দাম বেড়ে যাওয়া, ভূ-রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি এবং জলবায়ু সংক্রান্ত রিস্ক ফ্যাক্টর- এমন নানা বিষয় রেপো রেট বৃদ্ধির পিছনে কাজ করছে। এর প্রভাব স্বল্পমেয়াদে গৃহঋণের খরচ বাড়তে পারে, পাশাপাশি ডেভেলপারদের ক্যাপিটাল কস্টও সামান্য বাড়তে পারে। যদিও এর ফলে দীর্ঘমেয়াদে রিয়েল এস্টেট বাজারের গতিপথ বদলাবে বলে মনে করছেন না তিনি। নাগরিকদের আয় বৃদ্ধি, আরও ভালো লাইফস্টাইল চাহিদার জন্য ভালো মানের বাড়ির চাহিদা বজায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। স্বল্পমেয়াদে বাজারে কিছুটা গতি কমার আশঙ্কা করলেও, দীর্ঘমেয়াদে আবাসন সেক্টরে চাহিদা বাড়বে বলে তাঁর মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *