PM Modi on GST Reforms: গ্রেফতারির ক্ষমতা রদ থেকে জরিমানা, GST-তে সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত প্রধানমন্ত্রীর | PM Narendra Modi Welcomes GST Council's Big Reforms, Says New Rules Will Make Tax System More Transparent - 24 Ghanta Bangla News
Home

PM Modi on GST Reforms: গ্রেফতারির ক্ষমতা রদ থেকে জরিমানা, GST-তে সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত প্রধানমন্ত্রীর | PM Narendra Modi Welcomes GST Council’s Big Reforms, Says New Rules Will Make Tax System More Transparent

Spread the love

জিএসটি-তে কী কী বদলের সুপারিশ?

জিএসটি কাউন্সিলের ৫৭তম বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল জিএসটি আইনের অধীনে গ্রেফতারির নিয়ম প্রত্যাহার। আধিকারিকদের গ্রেফতারির ক্ষমতা খর্ব করা হয়েছে। কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে কর আধিকারিকরা আর গ্রেফতার করতে পারবেন না। পাশাপাশি, জিএসটি সংক্রান্ত অপরাধে ফৌজদারি বিচারের জন্য আর্থিক সীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করার সুপারিশ করা হয়েছে।

এখানেই শেষ নয়, সাধারণ জরিমানার অঙ্কও কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে যে ক্ষেত্রে ২৫ হাজার টাকা জরিমানার নিয়ম রয়েছে, তা কমিয়ে ১০ হাজার টাকা করার সুপারিশ করেছে কাউন্সিল।

এছাড়া, ইনপুট ট্যাক্স ক্রেডিট বা ITC এবং রিফান্ডের সুবিধা আরও বেশি সংখ্যক করদাতার কাছে পৌঁছে দেওয়ার সুপারিশ করা হয়েছে। জিএসটি রেজিস্ট্রেশন এবং কর সংক্রান্ত নিয়ম মেনে চলার প্রক্রিয়াও আরও সহজ করার উপর জোর দেওয়া হয়েছে।

কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

জিএসটি কাউন্সিলের এই সংস্কারমূলক সুপারিশগুলিকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, গ্রেফতারির বিধান প্রত্যাহার, বিভিন্ন ক্ষেত্রে ফৌজদারি শাস্তির পরিধি কমানো এবং প্রক্রিয়া সরলীকরণের সুপারিশ অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *