Calcutta High Court: 'আমরা ভয়ঙ্কর অবস্থায় আছি...' বিকাশের হয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের | Attack on Bikash Ranjan Bhattacharya attacked, Kalyan Banerjee raises voice for him - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: ‘আমরা ভয়ঙ্কর অবস্থায় আছি…’ বিকাশের হয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের | Attack on Bikash Ranjan Bhattacharya attacked, Kalyan Banerjee raises voice for him

Spread the love

কলকাতা: একসময় একের পর এক মামলায় একে অপরের বিরুদ্ধে লড়েছেন দুই বর্ষীয়ান আইনজীবী কল্য়াণ বন্দ্যোপাধ্যায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় বিকাশ-কল্যাণের লড়াই দেখেছে আদালত। তবে এবার সময় বদলেছে। রাজনৈতিক দূরত্বও এখন কিছুটা কমেছে। এই আবহে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা হতেই হাইকোর্টে সরব হলেন মমতাপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ভোরে আইনজীবী তথা প্রাক্তন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বোতল ছুড়ে ভেঙে দেওয়া হয় বাড়ির জানালার কাচ। নোংরা ভাষায় গালিগালাজও করা হয়েছে বলে অভিযোগ। কয়েকদিন আগে আইনজীবী শামিম আহমেদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। পরপর এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন ও পদক্ষেপ করার আর্জি জানালেন আইনজীবীরা।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *