Bikash ranjan Bhattacharya Attack: ‘আমাদের পিছনে লাগবি না, আমরা দেশভক্ত’, বলেই পরপর মদের বোতল ছুড়ল বিকাশের বাড়িতে, সামনে এল CCTV ফুটেজ | One miscreants attack Advocate and cpim leader bikash ranjan bhattacharya house
বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলাImage Credit: Tv9 Bangla
কলকাতা: দুষ্কৃতীদের নিশানায় বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মত্ত অবস্থায় তাঁর বাড়ির সামনে তাণ্ডবের অভিযোগ। মদের বোতল দিয়ে জানতার কাচ ভেঙে দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন বিকাশ। থানায় FIR দায়ের।
বিকাশ ভট্টাচার্য বলেন, “একটা খুব জোর আওয়াজ পাই। বাড়িতে একজন মেয়ে আছেন, যিনি কাজকর্মে সাহায্য করেন, তাঁরা আমায় ডাকল। আতঙ্কিত হয়ে বলল, কাকু শীঘ্রই ওঠো বাড়ির উপর আক্রমণ হয়েছে। এরপর বেরিয়ে দেখি এই অবস্থা।”
বিকাশের বাড়ির হামলার একটি সিসিটিভি (CCTV) ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, গামছায় মুখ বেঁধে একজন বাইক নিয়ে এলেন। হাতে তাঁর সাদা প্যাকেট। এরপর মদের বোতল ছুড়লেন বিকাশের বাড়ি লক্ষ করে। পরপর বোতল ছুড়লেন। তারপর নোংরা ভাষায় গালিগালাজ করেন। সঙ্গে বলতে থাকে, “আমরা হলাম দেশভক্ত। আমাদের সঙ্গে লাগবি না।”