উত্তর ২৪ পরগনার বসিরহাটের গোটরা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণকাটি এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্ট থেকে প্রায় ৬ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ। টাকা ফেরত ও ঘটনার তদন্তের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।