১০ টাকায় পুজোর জামা, পানিহাটিতে ‘নমো শপিং মল’ - 24 Ghanta Bangla News
Home

১০ টাকায় পুজোর জামা, পানিহাটিতে ‘নমো শপিং মল’

Spread the love

অমিত দাস, শুভঙ্কর গুহরা জানাচ্ছেন, এটি কোনও স্থায়ী শপিং মল নয়। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভাবনা থেকে দু’দিনের জন্য এই আয়োজন হয়েছে। যাঁরা পুজোয় বড় খরচ করে কেনাকাটার সুযোগ পান না, তাঁরাও যাতে নতুন পোশাকের আনন্দ উপভোগ করতে পারেন, সেই কারণেই এমন পদক্ষেপ।

উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত মজুমদার বলেন, মানুষের পাশে থাকা এবং মানুষের সেবা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

পুজোর মুখে পানিহাটির ‘১০ টাকার শপিং মল’ ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। এ দিন বহু মানুষ ভিড় করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *