সুদ-সহ ক্ষতিপূরণ পাবেন বরখাস্ত শিক্ষকরা
মঙ্গলবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ— উচ্চশিক্ষিত (এমএ, বিএড) শিক্ষকদের রাখা হয়েছিল গৃহপরিচারিকাদের চেয়েও খারাপ অবস্থায়— যেখানে ছিল না কোনও ছুটি, ন্যায্য পারিশ্রমিক। অথচ এখনও এ দেশে শিক্ষক–শিক্ষিকাদের স্থান গুরুত্বপূর্ণ। সেই শিক্ষকদেরই দৈনিক মজুরির ভিত্তিতে কী ভাবে নিয়োগ করা হয়, বিস্মিত হাইকোর্টের প্রশ্ন সেটাই। অথচ তাঁদের বরখাস্ত করা হয়েছে। কিন্তু সেই শিক্ষকদের দিক থেকে কোনও অসততা বা নিয়মের ঘাটতি ছিল না বলে হাইকোর্টের বক্তব্য।