বিসর্জনে ব্যবহার করা যাবে না ক্রেন, প্রতিমা ঘুরবে ট্রলিতে
নিমতলা, বাজে কদমতলা, প্রিন্সেপ এবং বাবুঘাট তাদের মধ্যে সবচেয়ে ব্যস্ত ঘাট। এই চারটি ঘাটেই কলকাতার অধিকাংশ বারোয়ারি পুজোর বড় প্রতিমার বিসর্জন হয়। পুরসভা সূ্ত্রে খবর, এ বার ট্রলিতে প্রতিমা সাত পাক ঘুরিয়ে বিসর্জন দিতে হবে। তবে বিসর্জনের পরে কাঠামো তুলতে ক্রেন ব্যবহার করা যাবে। এক পুর–আধিকারিকের অভিযোগ, বিসর্জনের সময়ে ক্রেন ব্যবহার করলে দ্রুত বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা যায়।