‘বিদায় বন্ধু, বড্ড মিস করব…’, মৃত্যুর ৮ দিন আগে নানার সঙ্গে কী কথা হয়েছিল তুকারাম মুন্ধের?
মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দপ্তরের ‘দাবাং’ কমিশনার তুকারাম মুন্ধের সঙ্গেও নিবিড় সম্পর্ক ছিল অভিনেতা নানা পাটেকরের। অভিনেতার প্রয়াণের খবরে তুকারাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, নানার সঙ্গে তাঁর শেষ কথোপকথন।
তুকারাম এক্স-এ জানিয়েছেন, নানার সঙ্গে আট দিন আগেও তাঁর কথা হয়েছে। তিনি বলেছেন, ‘নানা পাটেকর আর নেই। আমি কেবল একজন অসাধারণ অভিনেতাকেই শুধু হারাইনি, একজন অসামান্য মানুষ এবং প্রিয় ও ঘনিষ্ঠ বন্ধুকেও হারালাম। নানার উষ্ণ স্নেহ তাঁর চারপাশে থাকা সবাইকে স্পর্শ করত। ভাবতেই পারছি না। মাত্র আট দিন আগেও কথা হয়েছে। তিনি আমায় মেসেজ পাঠিয়ে বলেছিলেন, বালা তোমায় আমি ভালোবাসি। এই কথাগুলো আমার কাছে আমৃত্যু থেকে যাবে।’ তুকারাম আরও লিখেছেন, ‘কিছু মানুষ চিরস্মরণীয় থেকে যান। বিদায় বন্ধু। তোমায় ভীষণ মিস করব। আজীবন মনে রাখব তোমায়।’
Nana Patekar is no more.
I have lost not merely an exceptional artist, but an extraordinary human being and a dear friend , someone whose warmth and affection touched everyone around him.
We spoke just eight days ago. I could never have imagined that it would be our last… pic.twitter.com/t2Zb4EZW5z
— Tukaram Mundhe (@Tukaram_IndIAS) October 8, 2026
থিয়েটার থেকে সিনেমা, প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিকে একঝাঁক সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা নানা পাটেকর। গোয়ায় নিজের বাড়িতেই মধ্যরাতে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ডোনা পাওলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।