বাজি ফাটানো নিয়ে মারপিট বিশ্বভারতীতে, রাতেই গেল পুলিশ
বাজি ফাটানোকে কেন্দ্র করে পড়ুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে বচসা এবং হাতাহাতির জেরে উত্তেজনা ছড়াল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনায় উপাচার্যের কাছে অভিযোগ জানাতে গিয়ে গিয়ে তাঁর বাসভবনের গেট টপকানোর সময়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন কয়েক জন পড়ুয়া। যার জেরে বুধবার রাতে বিশ্ববিদ্যালয় চত্বরে যেতে হয় শান্তিনিকেতন থানার পুলিশকেও।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত ৩টে নাগাদ শান্তিনিকেতনের পূর্বপল্লি বয়েজ় হস্টেলে আচমকাই বাজি ফাটাতে শুরু করেন কয়েক জন পড়ুয়া। তাতে অন্য পড়ুয়াদের ঘুম ভেঙে যাওয়ায় তাঁরা প্রতিবাদ করেন। তার থেকেই বচসার সূত্রপাত। পর্যায়ক্রমে তা গড়ায় হাতাহাতিতে। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর।