পুজোয় হাওড়া শাখায় বিশেষ সার্ভিস, রাতে শিয়ালদহ সংযোগকারী ট্রেন, জানুন বিস্তারিত
দুর্গাপুজোয় শিয়ালদহ ডিভিশনের পাশাপাশি হাওড়া ডিভিশনেও উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। যাত্রীদের চাপ সামলাতে বড়সড় প্রস্তুতি নিল হাওড়া ডিভিশন। ষষ্ঠী থেকে বিজয়া দশমী, অর্থাৎ ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত হাওড়া স্টেশন ও সংলগ্ন রেলপথে বাড়তি যাত্রীর চাপ সামলাতে একাধিক বিশেষ ট্রেন, অতিরিক্ত টিকিট কাউন্টার, রাতের বিশেষ লোকাল, বাড়তি নিরাপত্তা এবং চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। রেলের হিসাব অনুযায়ী, পুজোর দিনগুলিতে হাওড়া স্টেশনে প্রতিদিন ৭ থেকে ৮ লক্ষ যাত্রীর চাপ হতে পারে।