উই উইল ডু! নমোর মুখে নতুন স্লোগান - 24 Ghanta Bangla News
Home

উই উইল ডু! নমোর মুখে নতুন স্লোগান

Spread the love

বুধবার দিল্লিতে ‘বিকশিত ভারত সঙ্কল্প সভা’ অনুষ্ঠানে মোদীর বার্তা, ‘২০২৬–এ দাঁড়িয়ে আমরা যে উন্নত ভারতের স্বপ্ন দেখছি, তা সত্যি হবেই। ভারত আর থামবে না। ১০০ বছর আগে আমাদের জনসংখ্যা ছিল ৪০ কোটিরও কম, এখন সেটা ১৪০ কোটিরও বেশি! এই ১৪০ কোটি নাগরিক মিলে ২০৪৭–এর মধ্যে উন্নত ভারত আমরা গড়বই। উই উইল ডু ইট।’ তবে এর মধ্যে বিরোধী শিবিরকে বিঁধতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ‘ভোটব্যাঙ্কের লাভের জন্য রাজনীতিতে যে বিভাজন করা হয়, সেটা বিপজ্জনক। চাষের জমিতে জলের সমস্যা হলে, সেটা কি শুধু কোনও নির্দিষ্ট জাত বা সম্প্রদায়কে প্রভাবিত করবে? বিদ্যুৎ না থাকলে কি কোনও একটা কমিউনিটি সমস্যায় পড়বে? না, এই সমস্যা সকলের, আর তাই সমাধানও সকলের জন্যই বাতলাতে হবে। জাতপাতের রাজনীতিতে উন্নয়ন আসবে না। এক দশকে ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠতে পারেন, এটা কে ভেবেছিল? সেই কারণেই ১৪০ কোটি ভারতবাসীর ক্ষমতায় আস্থা আছে আমার।’ নমোর দাবি, ২০৪৭–এর মধ্যে দেশকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানানো, স্বনির্ভর করা, গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বানানোর ব্যাপারে আশাবাদী তিনি। আর তাই এ দিন তাঁর ট্রেন্ড–সেটার স্লোগান— ‘উই উইল ডু ইট’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *