‘ভারতীয় চলচ্চিত্রের এক মহীরুহ,’ নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ বিরাট থেকে সচিনদের
বিরাট কোহলির ভক্ত নানা পাটেকর
নানা পাটেকর বরাবরই বিরাট কোহলির ভক্ত ছিলেন। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিরাট কোহলি দ্রুত আউট হলে তাঁর মন খারাপ হয়ে যায়, শুধু তাই নয়, তিনি খাওয়াও বন্ধ করে দিলেন বিরাট দ্রুত আউট হলে। নানা বলেছিলেন, ‘বিরাট এমন একজন খেলোয়াড় যাকে আমি মন থেকে ভীষণ ভালোবাসি। ও আমার অত্যন্ত স্নেহের। বিরাট যদি কোনও ম্যাচে দ্রুত আউট হয়ে সাজঘরে ফিরে যায়, ভাই সত্যি বলছি, আমার আর খাওয়ার কোনো ইচ্ছেই থাকে না।’ তাঁর প্রয়াণে বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ভারতীয় চলচ্চিত্রের এক মহীরুহ। তাঁর কাজ এবং রেখে যাওয়া উত্তরাধিকার যুগ যুগ ধরে বেঁচে থাকবে। শান্তিতে থাকুন, নানা পাটেকর জি। ওম শান্তি।’