পুজোর চার দিন বন্দিদের পাতে খিচুড়ি-মাংস-মিষ্টি
পুজোর সঙ্গে বাঙালির পেটপুজোর সম্পর্ক অবিচ্ছেদ্য। খাওয়াদাওয়া জমিয়ে না হলে উৎসব কীসের! বাংলার ঘরে ঘরে তার জন্য অপেক্ষা শুরু হয়েছে। যাঁরা বাইরে খেতে পছন্দ করেন, তাঁদের জন্য প্রস্তুত হচ্ছে হোটেল-রেস্তোরাঁ। এই আয়োজনের ছোঁয়া লেগেছে সংশোধনাগারেও। বন্দিদের জন্য রোজের ডাল, ভাত, রুটি, তরকারির বদলে মাছ-মাংস-মিষ্টির ব্যবস্থা করছেন সংশোধনাগার কর্তৃপক্ষ।