প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুনের অভিযোগ, ফোন চ্যাটেই ফাঁস রহস্য - 24 Ghanta Bangla News
Home

প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুনের অভিযোগ, ফোন চ্যাটেই ফাঁস রহস্য

Spread the love

সেই খুনের ঘটনারই পুনরাবৃত্তি হলো মিরাটেই। প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। সেপ্টেম্বর মাসে এই খুনের ঘটনা ঘটে। সবাই জানতেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ওই ব্যক্তির। নিয়ম মেনে দেহ কবর দেওয়াও হয়। তবে এত দিন পরে জানা গিয়েছে, ওই ব্যক্তিকে খুন করা হয়েছিল। মহিলার স্বামীর ফোনের চ্যাট ঘেঁটেই এর কিনারা করা গিয়েছে।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ওই ব্যক্তির ফোনের চ্যাটেই লুকিয়ে ছিল রহস্য। তাতেই ওই মহিলার বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয় এবং শেষ পর্যন্ত অপরাধের ঘটনাটি ফাঁস হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *