নির্বিঘ্নেই ভোট, দাবি শুভেন্দুর, বুথ দখলের অভিযোগ বিরোধীদের - 24 Ghanta Bangla News
Home

নির্বিঘ্নেই ভোট, দাবি শুভেন্দুর, বুথ দখলের অভিযোগ বিরোধীদের

Spread the love

এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতে— নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে জয়ের পাশাপাশি রেজিনগরেও অন্তত ৩০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন বিজেপি প্রার্থী। শুভেন্দুর বক্তব্য, ‘বিজেপি যত দিন ক্ষমতায় থাকবে, বড় কোনও অশান্তি আমরা ঘটাতে দেবো না। ছোটখাটো ইনসিডেন্ট ঘটতেই পারে, তর্কবিতর্ক, ধাক্কাধাক্কি হতে পারে। কিন্তু খুন, বোমাবাজি— ভোটের যে ছবি অতীতে দেখা গিয়েছে, তা হয়নি।’ তাঁর পর্যবেক্ষণ— মমতা–তৃণমূল, কংগ্রেস–সহ বিরোধীদের লোক নেই, বুথ এজেন্ট পর্যন্ত নেই। সেই কারণেই এই সব অভিযোগ তু‍লছে বিরোধীরা। নির্বাচন কমিশন সূত্রের খবর, নন্দীগ্রামে বিকেল ৫টা পর্যন্ত ৭৯.৩৯ শতাংশ এবং রেজিনগরে ৭৮.৪২ শতাংশ ভোট পড়েছে। গত ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনে এই দুই কেন্দ্রে ভোটদানের হার ছিল যথাক্রমে ৯৪.৫ এবং ৯২.৭ শতাংশ। সাধারণ নির্বাচনের তুলনায় উপনির্বাচনে এমনিতে ভোটদানের হার কম হলেও সাড়ে পাঁচ মাস আগের অঙ্কের সঙ্গে এই ব্যবধান ইঙ্গিতপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *