আধার কার্ডে নাম বদলানোর নতুন নিয়ম, কোন নথি লাগবে?
শিশুদের নাম ও লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে নিয়ম
শিশুর আধারে ‘Baby of’ লেখা থাকলে, প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের প্রধানের (Head of Family) সঙ্গে সম্পর্কের প্রমাণপত্র দিয়ে প্রকৃত নাম নথিভুক্ত করা যাবে। লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রেও প্রযোজ্য পরিচয়পত্র জমা দিতে হবে।
তবে নামের আগে-পরে থাকা পদবি বা উপাধি, অপ্রয়োজনীয় বড় হাতের অক্ষর কিংবা ডটের মতো কিছু ফরম্যাটিংয়ের ভুল সংশোধনে আলাদা নথির প্রয়োজন হবে না।
সম্পূর্ণ নাম বদলাতে হলে গেজেট বিজ্ঞপ্তি বাধ্যতামূলক:
কেউ যদি সম্পূর্ণ নতুন নাম গ্রহণ করেন—তাহলে সেটিকে বড় ধরনের নাম পরিবর্তন হিসেবে বিবেচনা করা হবে। এই ক্ষেত্রে গেজেট বিজ্ঞপ্তি (Gazette Notification) জমা দিতে হবে। শুধু সাধারণ পরিচয়পত্র বা হলফনামা দিয়ে এমন পরিবর্তন করা যাবে না।