Free Insurance Coverage: ডেবিট কার্ডেও বিনামূল্যে মিলতে পারে ৩ কোটি টাকা পর্যন্ত বিমা কভারেজ – Bengali News | Many bank gives free insurance coverage upto rs 3 crore by debit card transaction
নয়া দিল্লি: ডেবিট কার্ডেও মিলতে পারে বিমা পরিষেবা, তাও আবার একেবারে বিনামূল্যে। শুনতে অবাক লাগছে! বাস্তবিকই, অনেক ব্যাঙ্কই কিছু ডেবিট কার্ডের উপর বিনামূল্যে বিমা কভারেজ দেয়। একেবারে ৩ কোটি টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা কভারেজ দেয়।
ডেবিট কার্ডে দুর্ঘটনাজনিত বিমা কভারেজ পাওয়ার জন্য কোনও প্রিমিয়াম দিতে হয় না। কোনও নথিও প্রয়োজন হয় না। কেবল কতকগুলি নিয়ম ও শর্ত রয়েছে। যার মধ্যে প্রধান শর্ত হল যে, ডেবিট কার্ডের গ্রাহককে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট কিছু লেনদেন করতে হবে। ব্যাঙ্ক অনুযায়ী বিমা কভারেজ ও লেনদেনের পরিমাণ ভিন্ন।
যেমন, HDFC ব্যাঙ্কের মিলেনিয়া ডেবিট কার্ড অভ্যন্তরীণ ভ্রমণের জন্য বিমান অথবা রেল অথবা সড়কপথে ৫ লক্ষ টাকা এবং আন্তর্জাতিক বিমান ভ্রমণের জন্য ১ কোটি টাকার বিনামূল্যে বিমা কভারেজ দেয়। তবে এই অফার পাওয়ার জন্য কার্ড হোল্ডারকে ৩০ দিনের মধ্যে অন্তত একটি লেনদেন করতে হবে।
এই খবরটিও পড়ুন
ডেবিট কার্ডে লেনদেনেরও ভাগ রয়েছে। মূলত, পয়েন্ট অব সেল (POS) লেনদেন এবং ই-কমার্স অনলাইন লেনদেনে মাধ্যমেই ডেবিট কার্ডে বিনামূল্যে বিমা কভারেজ পাওয়া যাবে। তবে ব্যাঙ্ক অনুযায়ী এই শর্ত আলাদা।
আবার ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে নির্দিষ্ট শর্তে বিনামূল্যে বিমার সুবিধা পেলেও ইউপিআই লেনদেনে এরকম কোনও সুবিধা নেই বলে স্পষ্ট করে দিয়েছেন ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত যোশী।