Sealdah Puja Special Trains | পুজোয় শিয়ালদহ শাখায় ৫১টি স্পেশাল ট্রেন, বন্ধ চক্ররেল ও পার্কিং - 24 Ghanta Bangla News
Home

Sealdah Puja Special Trains | পুজোয় শিয়ালদহ শাখায় ৫১টি স্পেশাল ট্রেন, বন্ধ চক্ররেল ও পার্কিং

Spread the love

দুর্গাপুজোয় যাত্রী ভিড় সামলাতে প্রস্তুত পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। ষষ্ঠী থেকে দশমী (১৬ থেকে ২১ অক্টোবর) রেলযাত্রীদের সুবিধার্থে একগুচ্ছ সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। গতবারের ৩১টি স্পেশাল ট্রেনের জায়গায় এ বার একলাফে বাড়িয়ে করা হলো ৫১টি স্পেশাল ট্রেন। ভিড় সামলাতে প্রয়োজন অনুযায়ী প্রস্তুত রাখা হচ্ছে স্পেয়ার রেক। শিয়ালদহের ১০টি গুরুত্বপূর্ণ স্টেশনে তৈরি করা হবে বিশেষ ওয়ার রুম। যেখানে GRP, RPF ও রাজ্য পুলিশ একযোগে নজরদারি চালাবে। পুরো ডিভিশন জুড়ে বসছে ৩৫০০টি সিসি ক্যামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *