PM Modi: 'আমি নিজের জন্য ঈশ্বরের কাছে বরাবর একটাই জিনিস চেয়েছি', প্রশাসক হিসাবে ২৫ বছরের বর্ষপূর্তিতে সামনে আনলেন মোদী | PM Modi Completes 25 Years as Head of Government, Offers Prayers at Delhi Temple - 24 Ghanta Bangla News
Home

PM Modi: ‘আমি নিজের জন্য ঈশ্বরের কাছে বরাবর একটাই জিনিস চেয়েছি’, প্রশাসক হিসাবে ২৫ বছরের বর্ষপূর্তিতে সামনে আনলেন মোদী | PM Modi Completes 25 Years as Head of Government, Offers Prayers at Delhi Temple

Spread the love

নয়া দিল্লি: সরকারের প্রধান হিসেবে দীর্ঘ ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ উপলক্ষে বুধবার তিনি দিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পুজো ও প্রার্থনা করেন। একই সঙ্গে অকৃত্রিম নিষ্ঠার সাথে দেশসেবা চালিয়ে যাওয়ার সংকল্প নেন তিনি। এরপর দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মোদী বলেন, “২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলাম। সেদিন ভাবিনি এই মাইলফলকে পৌঁছাব। আজ শীর্ষ প্রশাসক হিসেবে টানা ২৫ বছর জনগণের সেবা করার যে সুযোগ পেয়েছি, তা দেশবাসীর অকৃপণ আশীর্বাদেরই ফল।” তিনি ভারতীয় জনতা পার্টি (BJP), এনডিএ (NDA) এবং দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর আস্থা রাখা সকল মানুষের প্রতি শ্রদ্ধা জানান।

মন্দিরে প্রার্থনার কথা উল্লেখ করে তিনি জানান, দেশবাসীর মঙ্গল কামনার পাশাপাশি ঈশ্বরের কাছে তিনি এমন শক্তি চেয়েছেন যাতে আরও বেশি করে মানুষের কাজ করতে পারেন। সাধারণ জনতাকেই ‘ঈশ্বরের রূপ’ হিসেবে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, লোকসভা হোক বা বিধানসভা—মানুষের এই ধারাবাহিক বিশ্বাসই তাঁর এগিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *