AI প্রয়োগে ৯ মাসে ২৫৭টি হাতিকে রক্ষা ট্রেনের ধাক্কা থেকে
এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর— এই ৯ মাসে আলিপুরদুয়ার ডিভিশনে ১০৬টি, রঙ্গিয়ায় ১৪টি, লামডিংয়ে ১২২টি এবং তিনসুকিয়ায় ১৫টি হাতিকে বিপদ থেকে রক্ষা করা গিয়েছে— এমনটাই উত্তর–পূর্ব সীমান্ত রেলের দাবি। তাদের বক্তব্য, কোনও একটি জায়গায় বিভিন্ন সময়ে ট্রেন চলার সময়ে ট্র্যাকের খুব কাছে চলে আসা কতগুলো হাতির পালকে এই প্রযুক্তির প্রয়োগে দূরে সরানো গিয়েছে, তার ভিত্তিতেই নির্ধারিত হয়েছে রক্ষা পাওয়া হাতির সংখ্যা। হাতির গতিবিধি দ্রুত শনাক্ত করার জন্য চিহ্নিত ঝুঁকিপূর্ণ রেলপথে নজরদারি বাড়ানো হয়েছে। এর লক্ষ্য, হাতি রেললাইনের কাছে পৌঁছনোর আগেই ট্রেনের চালক ও রেলকর্মীদের সতর্ক করা।