সঞ্জয় চক্রবর্তী, শিলিগুড়ি
দশভুজাকে সাজানো তার নেশা। এমনই সেই নেশা যে, দুপুর থেকে রাত পর্যন্ত ঘোরের মধ্যে কাজ করে চলেছে শিলিগুড়ির হায়দরপাড়ার দ্বাদশের ছাত্রী প্রাপ্তি সাহা। কাজে অবশ্য ক্লান্তি নেই। তার সহজ যুক্তি, ‘দশভুজার অলঙ্করণে আবার ক্লান্তি কিসের। কত জন এমন সুযোগ পায়।’