মাত্র ৪ সদস্য নিয়েই মালদা জেলা পরিষদে বোর্ড দখল বিজেপির
দলের নির্বাচিত সদস্য মাত্র চার জন। তার পরেও এই প্রথম বার মালদা জেলা পরিষদের দখল নিল বিজেপি। এই জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন হবিবপুর থেকে বিজেপির টিকিটে জয়লাভ করা সদস্য দীপালি বালা। অন্য দিকে, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি হলেন তৃণমূলের টিকিটে জয় লাভ করা সদস্য লিপিকা বর্মন ঘোষ।