পায়ে হেঁটে নয় এ বার লঞ্চ থেকেই দর্শন ৬৫ ফুটের দুর্গা প্রতিমার, অভিনব উদ্যোগ পোর্ট ট্রাস্টের
হাওড়াবাসীর কাছে স্বাভাবিক ভাবে এ বার বিশেষ আকর্ষণ হতে চলেছে এই পুজো। নতুনত্ব রয়েছে মায়ের প্রতিমাতেও। কাঠের কাঠামোর পরিবর্তে লোহা দিয়ে তৈরি হচ্ছে এই প্রতিমা। নাম দেওয়া হয়েছে ‘দুর্গাশক্তি’। বেসরকারি সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রতিমার দু’পাশে থাকবে চারটি ধুনুচির কাঠামো। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই কাজ। রাস্তার পাশেই মণ্ডপ হওয়ায় দূরের মাঠে চলছে ৬৫ ফুটের এই প্রতিমা গড়ার কাজ। প্রতিমা গড়ার কাজ শেষ হলে, গঙ্গার ধারে প্রস্তাবিত জায়গায় ওই প্রতিমাকে স্থাপন করা হবে।পুজোর আগেই এই কাজ শেষ হবে বলেই আশা করছেন ওই সংস্থার কর্মীরা।