কলকাতায় পেট্রোল ১১৩ টাকা পার, ডিজেলও চড়া! দিল্লি-মুম্বই-চেন্নাইয়ে কত দাম?
৭ অক্টোবর অর্থাৎ বুধবার শহর কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল হয়নি। আজ শহরে আজ, ৭ অক্টোবর কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন…
৭ অক্টোবর অর্থাৎ বুধবার শহর কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল হয়নি। আজ শহরে আজ, ৭ অক্টোবর কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। শহরে প্রতি লিটার পেট্রোলের দাম ১১৩.৫১ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম রয়েছে ৯৯.৮২ টাকা প্রতি লিটার। ফলে গাড়ি নিয়ে নিয়মিত যাতায়াত করা সাধারণ মানুষের কাছে জ্বালানির খরচ এখনও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
দেশের মেট্রো শহরগুলির মধ্যে কলকাতায় জ্বালানির দাম সবথেকে বেশি। যেখানে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কিছুটা কম। দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা। মুম্বইয়ে আজ পেট্রোলের দাম ১১১.২১ টাকা প্রতি লিটার। সেখানে ডিজেলের দাম ৯৭.৮৩ টাকা। অর্থাৎ পেট্রোলের দিক থেকে মুম্বইও কলকাতার কাছাকাছি রয়েছে। অন্যদিকে, চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০৭.৭৬ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৫৫ টাকা। বেঙ্গালুরুতেও জ্বালানির দাম তুলনামূলকভাবে চড়া। সেখানে আজ পেট্রোল কিনতে প্রতি লিটারে খরচ হচ্ছে ১১১.৬৮ টাকা। ডিজেলের দাম রয়েছে ৯৯.৫৬ টাকা প্রতি লিটার।
আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়লে পেট্রোল-ডিজেল তৈরির সামগ্রিক খরচ বাড়ার সম্ভাবনা থাকে। যদিও, অপরিশোধিত তেলের দাম পেট্রোল-ডিজেলের দামের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু একমাত্র মাপকাঠি নয়। কারণ, দেশে পেট্রোল ও ডিজেলের খুচরো দামের ওঠানামার ক্ষেত্রে অপরিশোধিত তেলের পাশাপাশি আমদানি খরচ, শোধন ও পরিবহণের খরচ, কেন্দ্র ও রাজ্যের কর, তেল সরবরাহকারী সংস্থা ও সরকারি ছাড়েরও বিষয় থাকে।
প্রতিদিনের জ্বালানির দাম সাধারণত সকাল ৬টায় সংশোধন বা আপডেট করা হয়। স্থানীয় পাম্পে সামান্য পার্থক্য থাকলে সংশ্লিষ্ট পেট্রল পাম্পের ডিসপ্লে বোর্ডে দেওয়া দামই চূড়ান্ত হিসেবে ধরা উচিত।