উরুগুয়ের কাছে ৬-১ গোলে হার ভারত, সান্ত্বনা থাপার গোল - 24 Ghanta Bangla News
Home

উরুগুয়ের কাছে ৬-১ গোলে হার ভারত, সান্ত্বনা থাপার গোল

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: কাজে এল না লড়াই। বিশ্বজয়ী উরুগুয়ের কাছে কার্যত আত্মসমর্পণ ভারতের (India Vs Uruguay)।  মঙ্গলবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অক্টোবরের অন্তিম ফিফা ফ্রেন্ডলী…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: কাজে এল না লড়াই। বিশ্বজয়ী উরুগুয়ের কাছে কার্যত আত্মসমর্পণ ভারতের (India Vs Uruguay)।  মঙ্গলবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অক্টোবরের অন্তিম ফিফা ফ্রেন্ডলী ম্যাচে নেমেছিল খালিদ জামিলের ছেলেরা‌। যেখানে প্রতিপক্ষ ছিল শক্তিশালী উরুগুয়ে। সম্পূর্ণ সময়ের শেষে ৬-১ গোলের ব্যবধানে এই ম্যাচ পরাজিত হয় ব্লু-টাইগার্স। এদিন দুইবারের বিশ্বজয়ীদের হয়ে গোল করেন যথাক্রমে ডারউইন নুনেজ, রদ্রিগো জালাজার, জুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, রদ্রিগো আগুয়েরে। এছাড়াও জোড়া গোল করেন মাক্সিমিলিয়ান আরাউহো।

অন্যদিকে, ভারতের হয়ে একটিমাত্র গোল করেন অনিরুদ্ধ থাপা। শুরুটা খুব একটা ভালো না হলেও প্রথমার্ধে যথেষ্ট সঙ্ঘবদ্ধ ফুটবল খেলতে দেখা গিয়েছিল ভারতকে। তিন মিনিটের মাথায় গোলমুখী শট আসলেও সেটি আটকে দিয়েছিলেন পরমবীর। মিনিট দুয়েকের ব্যবধানে পাল্টা আক্রমণ করেছিল ভারতীয় শিবির।
মনবীর উইং থেকে উঠে আসলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। তারপর ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি দুরন্ত শট নিলে সেটি উড়ে যায় পোস্টের উপর দিয়ে। পরবর্তীতে গোলের মুখ খোলার সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন এডমুন্ড।

কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডারের সক্রিয়তায় সেটি লক্ষ্য ভ্রষ্ট হয়‌। কিন্তু সুযোগ বুঝেই পাল্টা আক্রমণ করে উরুগুয়ে। পরমবীর আটকাতে গিয়ে ফাউল করে বসেন বক্সের মধ্যে। সেখান থেকেই আসে পেনাল্টি। গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ডারউইন নুনেজ। তারপর উরুগুয়ে ফের আক্রমণে উঠে আসে প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নিয়ে দুরন্ত কন্ট্রোলে উঠে আসতে থাকেন অভিষেক সিং টেকচাম। কিন্তু ২২ মিনিটের মাথায় রায়ান উইলিয়ামসের অ্যাসিস্ট থেকে গোল করে ভারতকে সমতায় ফিরিয়েছিলেন অনিরুদ্ধ থাপা।

পরবর্তীতে খারাপ আবহাওয়ার দরুন ম্যাচ বন্ধ ছিল বেশ কিছুটা সময়। প্রায় আধাঘণ্টা পর ফের শুরু হয় খেলা। মাঠে নেমেই কিছুক্ষণের মধ্যে ফের ব্যবধান বাড়িয়ে নেয় উরুগুয়ে। গোল পান জাভিয়ের আরাউজো‌। অ্যাসিস্ট করে যান নান্দেজ আকোস্টা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত এক মিনিট সময় সংযুক্ত করা হলেও ফলাফল বদল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে তৎপর ছিল ভারতীয় ব্রিগেড। কিন্তু সেটা সম্ভব হয়নি। ম্যাচের চতুর্থ কোয়ার্টারের মধ্যেই জোড়া গোল হজম করার পর নাক থেকে কার্যত হারিয়ে গিয়েছিল ভারতীয় ফুটবল দল। পরবর্তীতে গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে উদ্দেশ্য করে গোব্যাক স্লোগান উঠতে শুরু করেছিল গ্যালারি জুড়ে।

পরবর্তীতে আগুয়েরে গোল করার পর কার্যত নির্ঝুম হয়ে যায় গোটা স্টেডিয়াম। একটা সময় অনিরুদ্ধ থাপার গোল গ্যালারি জুড়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস সৃষ্টি করলেও শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হল ফুটবলপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *