৪৮ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করার ডেডলাইন হাইকোর্টের
Big Breaking: বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করার জন্য সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টের মধ্যে পুলিশের কাছে হাজির হওয়ার শেষ সুযোগ রয়েছে প্রশান্তর। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, এখনই তাঁর বেতন বন্ধ করতে হবে। তাঁর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানিতে সিআইডিকে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে।