HC On Prashanta Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের | Calcutta High Court Orders Prashanta Barman to Surrender Within 48 Hours, Directs Immediate Salary Stop - 24 Ghanta Bangla News
Home

HC On Prashanta Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের | Calcutta High Court Orders Prashanta Barman to Surrender Within 48 Hours, Directs Immediate Salary Stop

Spread the love

কলকাতা: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে বলল কলকাতা হাই কোর্ট। তাঁর অবিলম্বে বেতন বন্ধ করতে নির্দেশ হাই কোর্টের। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ জানায়, ৪৮ ঘণ্টা পার হলেই তাঁর সম্পত্তির তালিকা তৈরি করতে হবে। এই সময়ের মধ্যে প্রশান্ত বর্মন আত্মসমর্পণ না করলে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্তের করার নির্দেশ দেবে আদালত।

রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি। রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছিল,  ‘এই BDO-কে সাসপেন্ড করা হয়েছে, নাকি চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে? একজন পলাতক অভিযুক্ত কোষাগার থেকে বেতন নেবেন, এটা হতে পারে না। একজন ঘুরে বেড়াচ্ছেন, মামলার জন্য আইনজীবী নিয়োগ করছেন, কিন্তু ধরতে পারছেন না, আপনাদের প্রশাসন কি এতই দুর্বল?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *