‘মাতৃ কাহনে’ দেবী দুর্গার বিচিত্র রূপের প্রকাশ
পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, দেবী দুর্গার বিভিন্ন মাতৃ রূপকে ফুটিয়ে তোলা হচ্ছে ছবির মাধ্যমে। মণ্ডপের অন্দরে শিল্পীর তুলিতেই জীবন্ত হয়ে উঠেছে মায়ের বিচিত্র সব রূপ। এর মধ্যে রয়েছে শৈলপুত্রী, মহাগৌরী, কালরাত্রি, স্কন্দমাতা। হাতে আঁকা এই সব ছবির পাশাপাশি যামিনী রায়ের বিভিন্ন চিত্র তুলে ধরা হবে মণ্ডপের মধ্যে। সেই মতো মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে দেড় মাস আগে থেকেই। এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। মণ্ডপ শিল্পী রমেশ দাস জানিয়েছন, এ বার পুজোয় দর্শকদের বিশেষ নজর টানবে এই পুজো।