অনবদ্য লড়াই, প্রথমার্ধের শেষে ২-১ গোলে পিছিয়ে ভারত
সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ হয়েছে প্রথমার্ধ। যেখানে উরুগুয়ের বিরুদ্ধে ২-১ গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারতীয় ফুটবল দল (India Vs Uruguay)। এদিন দিয়োগা ফরলানের দলের হয়ে…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ হয়েছে প্রথমার্ধ। যেখানে উরুগুয়ের বিরুদ্ধে ২-১ গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারতীয় ফুটবল দল (India Vs Uruguay)। এদিন দিয়োগা ফরলানের দলের হয়ে গোল করেন যথাক্রমে ডারউইন নুনেজ এবং জাভিয়ের আরাউজো। অন্যদিকে, ভারতের হয়ে একটি মাত্র গোল করেন অনিরুদ্ধ থাপা। এদিন ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করে উরুগুয়ে ফুটবল দল। তিন মিনিটের মাথায় গোলমুখী শট আসলেও সেটি আটকে দিয়েছিলেন পরমবীর। মিনিট দুয়েকের ব্যবধানে পাল্টা আক্রমণ করেছিল ভারত।
মনবীর উইং থেকে উঠে আসলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। তারপর ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি দুরন্ত শট নিলে সেটি উড়ে যায় পোস্টের উপর দিয়ে। পরবর্তীতে গোলের মুখ খোলার সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন এডমুন্ড। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডারের সক্রিয়তায় সেটি লক্ষ্য ভ্রষ্ট হয়। কিন্তু সুযোগ বুঝেই পাল্টা আক্রমণ করে উরুগুয়ে। পরমবীর আটকাতে গিয়ে ফাউল করে বসেন বক্সের মধ্যে। সেখান থেকেই আসে পেনাল্টি। গোল করে দলকে এগিয়ে দেন ডারউইন নুনেজ।
তারপর উরুগুয়ে ফের আক্রমণে উঠে আসে প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নিয়ে দুরন্ত কন্ট্রোলে উঠে আসতে থাকেন অভিষেক সিং টেকচাম। কিন্তু ২২ মিনিটের মাথায় রায়ান উইলিয়ামসের অ্যাসিস্ট থেকে গোল করে ভারতকে সমতায় ফিরিয়ে ছিলেন অনিরুদ্ধ থাপা। যা নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। পরবর্তীতে খারাপ আবহাওয়ার দরুন ম্যাচ বন্ধ ছিল বেশ কিছুটা সময়। প্রায় আধাঘণ্টা পর ফের শুরু হয় খেলা। মাঠে নেমেই কিছুক্ষণের মধ্যে ফের ব্যবধান বাড়িয়ে নেয় উরুগুয়ে। গোল পান জাভিয়ের আরাউজো। অ্যাসিস্ট করে যান নান্দেজ আকোস্টা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত এক মিনিট সময় সংযুক্ত করা হলেও ফলাফল বদল হয়নি।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.