Abhishek Banerjee: CID দফতর থেকে বেরিয়েই সোজা অভিষেকের বাড়িতে ছুটলেন সুমিত

দীর্ঘ দু’মাস। তারপর আড়াল থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় (Sumit Roy)। শনিবার সকালে সিআইডি (CID) দফতরে হাজিরা দিয়েছেন তিনি। দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরলেন ঠিক রাত সাড়ে আটটার খানিক পরে। আর তারপর দ্রুত গাড়িতে উঠে একদম হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে। ভবানী ভবন সূত্রে খবর, রবিবার ফের হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছে তাঁকে।