‘বিডিও অফিস থেকে বলছি’, অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশনের টোপ দিয়ে প্রতারণার অভিযোগ
ওই মহিলার দাবি এই ঘটনার পরেই তাঁর হোয়াটসঅ্যাপ-এও সমস্যা দেখা দেয়। অভিযোগ, অনলাইন লেনদেনের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে বলে মনে হচ্ছিল তাঁর। শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।
প্রশাসনের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে—সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া, ভেরিফিকেশন, KYC আপডেট বা টাকা ফেরত দেওয়ার নাম করে ফোন করে কেউ টাকা চাইলে কোনওভাবে সেই টাকা পাঠানো যাবে না। কোনও সরকারি আধিকারিক ফোন করে UPI-তে টাকা পাঠাতে বললেও সতর্ক হওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।