উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজোর এ বার ৯০তম বর্ষে। এ বারের থিম ‘শঙ্কর নামা’। কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্করের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সম্মান জানাচ্ছে জগৎ মুখার্জি পার্ক। থিম ও পুজোর ভাবনা নিয়ে জানালেন সাধারণ সম্পাদক দ্বৈপায়ন রায় এবং শিল্পী অভিজিৎ ঘটক।