৮৬ বছরে থামল ‘কেইন অ্যান্ড আবেল’-এর স্রষ্টা জেফ্রি আর্চার-এর কলম
তিনি ছিলেন ‘মাস্টার স্টোরিটেলার’ । তাঁর লেখা বই পড়তে মুখিয়ে থাকতেন দেশ-বিদেশের পাঠকরা। ৮৬ বছর বয়সে থামল সেই ‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার-র পথ চলা। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ব্রিটিশ সাহিত্যিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
জেফরি আর্চার-এর শুধুমাত্র বেস্টসেলিং সাহিত্যক ছিলেন না। তিনি একজন প্রাক্তন রাজনীতিবিদ-ও। বই এবং লেখার নানা বিষয়ের মতো তাঁর জীবনও ছিল বর্ণময়। তাঁর মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে পাঠকমহলে।