স্পোর্টিং ক্লাব দিল্লি থেকে এই মিজো ফুটবলারকে দলে টানল কেরালা
সায়ন সেনগুপ্ত, কলকাতা: দুরন্ত ফুটবলের মধ্য দিয়ে গত সিজন শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেবার সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের প্রথম ম্যাচে যথেষ্ট…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: দুরন্ত ফুটবলের মধ্য দিয়ে গত সিজন শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেবার সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপের প্রথম ম্যাচে যথেষ্ট দাপটের সাথে জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। তাঁদের কাছে কার্যত নাস্তানাবুদ হয়েছিল আইলিগের ফুটবল ক্লাব তথা রাজস্থান ইউনাইটেড। যেটা মন জয় করেছিল সকল সমর্থকদের। পরবর্তীতে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির বিপক্ষে ও এসেছিল সহজ জয়। সেই সুবাদে পরবর্তী রাউন্ডে যাওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল কেরালা। শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হয়ে যেত সেমিফাইনাল।
কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না। শক্তিশালী মুম্বাইয়ের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে ও শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল দক্ষিণের এই দলকে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল কেরালা। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলে দাপুটে ফুটবল খেলার ভাবনা থাকলেও সেটা সম্ভব হয়নি। ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। এবার নতুন মরসুমে দলকে নিয়ে ব্যাপক প্রত্যাশা রয়েছে সমর্থকদের। সেইসাথে এবার দলের দায়িত্বে এসেছে নয়া বিনিয়োগকারী সংস্থা।
তারপর থেকেই দল গঠনের কাজে আরও সক্রিয় ভূমিকা নিয়েছে কেরালা ব্লাস্টার্স। এবার এক মিজো ফরোয়ার্ডকে দলে টানল দক্ষিণের এই ফুটবল ক্লাব। তিনি রামলুংছুঙ্গা মার। একটা সময় আইলিগের ফুটবল ক্লাব তথা আইজল এফসির পাশাপাশি শ্রীনিধি ডেকান সহ হায়দরাবাদের মত দলের হয়ে ও খেলতে দেখা গিয়েছিল তাঁকে। গত মরসুমে ও নিজেকে মেলে ধরার চেষ্টা করেছিলেন ব্যাপকভাবে। দলের জার্সিতে খেলেছিলেন প্রায় সাতটি ম্যাচ। এবার কেরালায় যোগ দিলেন ছুঙ্গা মার।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.