স্কালে গুরুতর আঘাত, মুহূর্তে চোখ ঝাপসা, তার পরেও সাহসী যোদ্ধার মতো লড়ে যান ভারতীয় পাইলট
মনের জোরে ভরসা রেখেই লড়াই জেতেন স্মিত
সূত্রের খবর, সেই আঘাতে স্মিতর মাথায় লাগে। স্কাল ইনজুরি হয় তাঁর। সেই আঘাতের জন্য রক্তক্ষরণ হয়, মাথায় প্রচণ্ড যন্ত্রণাও হয়। দৃষ্টি ঝাপসা হয়ে যায়। প্রথমে ককপিটের দরজা খুলতে পারছিলেন না। শুধুমাত্র মনের জোরে ভরসা করেই এই মহাবিপদ থেকে এতজন যাত্রীকে রক্ষা করেন স্মিত। রক্তাক্ত অবস্থাতেই কোনও মতে উঠে ককপিটের দরজা খুলে দেন। যাত্রীরা ভিতরে চলে আসেন এবং কো-পাইলট হামামকে প্রতিহত করেন।