পুজোয় বন্ধুরা মিলে রাত জেগে আড্ডা মারবেন? স্ন্যাকসে থাকুক ফিউশন কাবাব
প্রণালী:
কাবাব তৈরির জন্য মাংসটা দু’বার ম্যারিনেট করতে হবে। প্রথমবার চিকেন ধুয়ে আদা-রসুন বাটা, নুন, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা ও নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন।
৩০ মিনিট পরে ম্যারিনেট করা চিকেনে জল ঝরানো টক দই, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, কসুরি মেথি, কাসুন্দি এবং সর্ষের তেল মিশিয়ে নিন।
এ বার ম্যারিনেট করে ঘণ্টাখানেক রেখে দিন। হাতে সময় কম থাকলে ১০-১৫ মিনিটও রাখতে পারেন।
কয়েকটা কাঠির মধ্যে মাংসের টুকরোগুলো গেঁথে নিন। প্যানে মাখন গরম করুন। তাতে কাবাবগুলো স্টার ফ্রাই করে নিন।
তারপরে গ্যাসের উপর একটি জ্বালি রাখুন। রুটি সেঁকার জ্বালিও রাখতে পারেন। তার উপর কাবারগুলো রেখে পুড়িয়ে নিন। তৈরি মুর্গ কাসুন্দি টিক্কা।