দলবদল নিয়ে জল্পনার অবসান, কেরালা ব্লাস্টার্সে যোগ মহম্মদ সানানের
জামশেদপুর এফসির লাইসেন্স চার্চিল ব্রাদার্সে যাওয়ার পর যেই প্লেয়ারকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল তিনি মহম্মদ সানান। ২২ বছর বয়সি এই মিডফিল্ডারকে নেওয়ার জন্য একাধিক ক্লাব দৌড়ে ছিল। কিন্তু তিনি নিজের ঘরের দল কেরালা ব্লাস্টার্সে ফিরলেন। তিন বছরের জন্য চুক্তি করেছেন তিনি। ২০২৩ সালে জামশেদপুর এফসিতে যোগ দেওয়া সানান IPL-এ এখনও পর্যন্ত ৪৪টা ম্যাচ খেলেছেন।